জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও বাজারজাত করার দায়ে ১১টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে ১০ কেজি পলিথিন। পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সাগরদি ও রূপাতলী হাউজিং এলাকায় এ অভিযান চালানো হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স বিসমিল্লা স্টোর, মেসার্স সানজিদা স্টোর, মেসার্স সানজিদা ভ্যারাইটিজ স্টোর, মেসার্স মায়ের দোয়া স্টোর, মেসার্স মিলন স্টোর, মেসার্স হেলাল মাছ দোকান, মেসার্স জুয়েল স্টোর, মেসার্স বাবু স্টোর, মেসার্স রাব্বি স্টোর, মেসার্স সিহাব স্টোর ও মেসার্স বিশ্বাস স্টোর।