জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ চুরির দায়ে গাজীপুরে আটজন গ্রাহকের কাছ থেকে গতকাল ৮ লাখ ৪৮ হাজার ৬৫১ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। সিটি করপোরেশনের বরুদা এলাকার আ. আজিজকে ৩০ হাজার ২২৮ টাকা; ছোট দেওরা এলাকার রাফাত উল্লাহকে ১ লাখ ১৬ হাজার ৪১২; দখিন খান এলাকার ইসমাইল হোসেনকে ২ লাখ ১২ হাজার ৩৪২, সোলাইমনকে ৪৮ হাজার ৪৬৫, নাজমুল ইসলামকে ৪৮ হাজার ৪৬৫; মারিয়ালি এলাকার শাহজাহানকে ৩৭ হাজার ২, রমিজা আক্তারকে ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ ও পশ্চিম চতর এলাকার রহিজা খাতুনকে ২ লাখ ৮৫১ টাকা জরিমানা করা হয়।