প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এক বেকারিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চাঁপাইনবাবগঞ্জে র্যা ব-৫ ক্যাম্পের মেজর মুহাম্মদ আবদুস সালাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে এ আদালত পরিচালনা করে র্যা ব। শিবতলা মালোপাড়া এলাকার মেসার্স নিশা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়। এ সময় বেকারির মালিক জাহাঙ্গীর হোসেনকে (৩৮) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যা ব-৫ সূত্রে জানা যায়, ওই বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছিল। এ অপরাধে মালিক মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় লক্ষাধিক টাকার ভেজাল খাবার ধ্বংস করা হয়।