জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গতকাল ভোক্তা অধিকার আইনে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে শহরের কলি অ্যান্ড জেসি ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার ৫০০ টাকা, স্বাধীন ফার্মেসিকে ১ হাজার টাকা, রুদ্র ভ্যারাইটিজ স্টোরকে ৫০০ টাকা, বৈশাখী রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা ও আপন রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।