প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে কাদাই গ্রামের দুলাল মিয়া (৫০), রফিকুল ইসলাম (৫০) ও কান্তনগর গ্রামের জামিনুর ইসলাম (২৩) নামের তিন ব্যক্তিকে জুয়া খেলার অভিযোগে মাথাপিছু ৫০০ টাকা করে জরিমানা করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে নয়টার দিকে ধুনটের ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এ জরিমানা করেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, উপজেলার কাদাই মেলায় জুয়া খেলার অভিযোগে বৃহস্পতিবার রাত আটটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।