জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের নিউ শুকতারা খাবার হোটেলের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদরের বাজার এলাকায় গত শনিবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও ইউএনও মোহাম্মদ আবুল খায়ের। আদালত সূত্র জানায়, হোটেলের মালিকের নাম সুকান্ত (৪৮)। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করায় তাঁকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও বলেন, ভোক্তা সংরক্ষণ অধিকার আইন অনুযায়ী এ সাজা দেওয়া হয়েছে। একই আদালত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোটরসাইকেলচালক আকমল শেখ (৩৫), সবুজ শেখ (৩০) ও আবু বক্করকে (৩৭) মোট ১ হাজার ৪০০ টাকা জরিমানা করেন। ফরিদপুর অফিস|