জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলায় ভেজাল দুধ ও দই তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালত আবদুল আজিজ নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল সকাল ১০টায় ইউএনও শফিকুল ইসলাম র্যা বের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত গঠন করে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ঘুঘুদহ গ্রামের ব্যবসায়ী আবদুল আজিজ দীর্ঘদিন ধরে ভেজাল দুধ ও দই তৈরি করে আসছিলেন। এ জন্য তিনি বাড়িতে একটি কারখানা করেন। কারখানায় উৎপাদিত দুধ একটি বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানে সরবরাহ করা হতো। বেড়া (পাবনা) প্রতিনিধি|