জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন হয়ে চলাচলকারী যাত্রীবাহী বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণকারী ৬৯ জনের কাছ থেকে ১৪ হাজার টাকা ভাড়াসহ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা আবদুল মান্নান গতকাল সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট আবদুল করিম বলেন, রেলের আয় বাড়ানো ও বিনা টিকিটে ভ্রমণ বন্ধ করার জন্য পশ্চিম রেলের পক্ষ থেকে গতকাল অভিযান শুরু হয়। এ সময় যাত্রীবাহী চিত্রা, এক জোড়া রূপসা, মধুমতিসহ বিভিন্ন ট্রেনে অভিযান চালানো হয়।