জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে অনুমোদন ছাড়া নিষিদ্ধ বন্য প্রাণী বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে ‘তুহিন বার্ড হাউস’ নামে পাখি বিক্রির দোকানে অভিযান চালিয়ে তিনটি সবুজ ঘুঘু, ১২টি টিয়া, তিনটি তিলা ঘুঘু ও দুটি বানর জব্দ করা হয়েছে। এ সময়ে দোকানের মালিক গোলাপ হোসাইনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার টঙ্গীতে সেনাকল্যাণ ভবনের দক্ষিণ পাশে নির্বাহী হাকিম মো. ফিরোজ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। র্যা বের ডিএডি আকতার হোসেন ওই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক উপস্থিত ছিলেন। জব্দ করা প্রাণীগুলো অবমুক্ত করার জন্য বন বিভাগের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।