প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, লাইসেন্স ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা, ফুটপাতের ওপর দোকান বসানোসহ বিভিন্ন অপরাধে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত ছয় ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করেছেন। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মহসিন মৃধা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওই ছয় ব্যবসায়ীর কাছ থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মহসিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।