জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের আটটি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভোক্তা সংরক্ষণ ও অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক (ঠাকুরগাঁও-পঞ্চগড়) মো. হাসান আলী পৌর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এ সময় পীরগঞ্জের হোটেল ওয়াসুকে ১২ হাজার টাকা, বনানী হোটেলকে ৫ হাজার, পূর্ব চৌরাস্তা কামরুল ফলের দোকানকে ৫ হাজার, পশ্চিম চৌরাস্তার একটি ফলের দোকানকে ৩ হাজার, বুলবুল কসমেটিকসের দোকানকে ৫ হাজার টাকাসহ আটটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ওই ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি|