প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের দেড় হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে হাসান আলী (২৮) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলার ইউএনও মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঁইয়া এই আদেশ দেন। র্যা ব-৫-এর জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা যায়, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি দল সাপাহার সদরের চৌধুরীপাড়া-সংলগ্ন মাছবাজারে অভিযান চালিয়ে পলিথিন ব্যবসায়ী হাসান আলীর ভাড়া বাসা থেকে ওই পলিথিন জব্দ করে। গতকাল সকালে হাসান আলীকে ইউএনওর কার্যালয়ে হাজির করা হয়। ইউএনও মুনীরুজ্জামান ভুঁইঞা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত হাসান আলীকে জরিমানা করেন।