প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাওয়ার অনুপযোগী রং ও রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি করার দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে দুটি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, পৌর সদরের রূপালী আইচ ফ্যাক্টরি ও সুমন আইচ ফ্যাক্টরি বিষাক্ত রং ও কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরি করত। কারখানা দুটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গাছের গুঁড়ি, ইট-বালু ও সিমেন্ট রাখায় দুজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।