জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটের বস্তা ব্যবহার না করায় দুটি চালকলের মালিকসহ চার ব্যবসায়ীকে এবং ভোক্তা আইন লঙ্ঘন করায় মিষ্টান্ন ভান্ডারের মালিকসহ দুজনের কাছ থেকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়ার গাংনী ও মড়কা বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নূর এ আলম এ অভিযান চালান। গাংনী বাজারের চাল ব্যবসায়ী রফিকুল ইসলামকে এক হাজার টাকা, আবদুর রহমানকে তিন হাজার টাকা, মড়কা বাজারের চালকল মালিক শহিদুল ইসলামা ও আবদুস সালামকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। এ ছাড়া নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় আমিন মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় রাখায় শ্যামলী বুক ল্যান্ডকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।