জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে নিষিদ্ধ শপিং ব্যাগ তৈরির কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র্যা ব-১ এর ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ফিরোজ আহমেদ বলেন, গতকাল দুপুরে টঙ্গীর সাতাশ এলাকায় দোলন এন্টারপ্রাইজ নামে শপিং ব্যাগ তৈরির কারখানায় অভিযান চালিয়ে এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। একই দিন বায়ুদূষণের মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে কালিয়াকৈরের চন্দ্রা এলাকার সি পি বাংলাদেশ কো. লিমিটেড নামে একটি পোলট্রি খাদ্য তৈরির কারখানাকে ৫৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। দুপুরে ওই পোলট্রি ফার্মের কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তরে তলব করে এ জরিমানা করা হয়।