প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আচরণবিধি লঙ্ঘনের দায়ে রংপুরের বদরগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান পদপ্রার্থীর দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত হাকিম কমল কুমার ঘোষের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। কমল কুমার ঘোষ বলেন, গত মঙ্গলবার রাত নয়টার দিকে রাধানগর ইউপির লালদীঘি এলাকায় মাইকে প্রচারণা চালানোর ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী আবুবক্কর সিদ্দিককে দুই হাজার টাকা এবং গত সোমবার রাতে একই অভিযোগে বিষ্ণুপুর ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী হাছিন আখতার চৌধুরীকে সমপরিমাণ জরিমানা করা হয়।