জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোড়া তেল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার চট্টগ্রাম শহরের ফিরিঙ্গি বাজার ও মাঝিরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ অভিযানে নেতৃত্ব দেন। ফিরিঙ্গি বাজারের মোহাম্মদী হোটেল অ্যান্ড কনফেকশনারিকে ৪০ হাজার টাকা, মাঝিরঘাটের কর্ণফুলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৮ হাজার, ক্যাফে মরিয়াম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজার, ক্যাফে মা হোটেলকে পাঁচ হাজার ও ক্যাফে আমানত হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।