জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম নাহিদ বারিক পরিচালিত আদালত সিদ্ধিরগঞ্জের আটিগ্রামের কোবরা মশার কয়েল ও মিজমিজি পশ্চিমপাড়ার (মৌচাক) শক্তি পাওয়ার মশার কয়েল কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় উভয় কারখানার মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।