জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিএসটিআইর অনুমোদনহীন খাবার সরবরাহ করার অপরাধে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টায় নগরের দক্ষিণ সুরমা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৯) উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ফরহাদ ট্রেডার্সকে ১০ হাজার, সাদনান বেকারিকে ২০ হাজার এবং হোসেন এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী, র্যাব-৯-এর এসএসপি মো. খায়রুল আলম প্রমুখ।