জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে আটটি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল নগরের চৌমুহনী ও দেওয়ানহাট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস। নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে পোড়া তেলে ইফতারি তৈরির অপরাধে দেওয়ানহাট এলাকার হোটেল সিটি আইকে ১০ হাজার, নিউ মডেল ফুডকে ২০ হাজার, মা হোটেলকে ১০ হাজার, শাহ আমানত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, কাশেম হোটেলকে পাঁচ হাজার এবং নেছার হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে দেওয়ানহাটের এম এ মেডিকেলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে চৌমুহনী কর্ণফুলী মার্কেটে ওজনে কম দেওয়ার অপরাধে শাকিল নামে এক মাছ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।