জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে মহারাণী প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ নামের একটি শিল্পপ্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল তাদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়। ত্রুটিপূর্ণ তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যবহার করে পরিবেশের ক্ষতি করায় তাদের এ জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগ। অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ মো. আবদুস সালাম সরকার বলেন, সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার মহারাণী প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ ত্রুটিপূর্ণ ইটিপি ব্যবহারের মাধ্যমে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলে পরিবেশের ক্ষতি করছিল। এ ঘটনায় মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগ ১৪ জুন তাদের আট লাখ টাকা জরিমানা করে।