জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে পাঁচজন গাঁজাসেবীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী হাকিম এ কে এম সরোয়ার জাহান এই জরিমানা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা মথুরাপুর বাজার থেকে কাশিয়াহাটা গ্রামের আবদুল মোতালিব (৪০), মোহাব্বত আলী (৩৮), করিম শেখ (৭০), শেহলিয়াবাড়ি গ্রামের এরশাদ শেখ (২৫) ও কানুদাসগাতি গ্রামের সাইফুল ইসলামকে (৩০) গাঁজা সেবনের অভিযোগে আটক করেন। পরে তাঁদের সোমবার সকালে উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় উপজেলা ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী হাকিম এ কে এম সরোয়ার জাহান পাঁচজনকে ১ হাজার টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করেন। ধুনট থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।