জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুরে ভুবনেশ্বর নদে অবৈধভাবে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে মাটি কাটার দায়ে ড্রেজারমালিক তারা মৃধাকে গতকাল বুধবার ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সরোয়ার হোসেন। গতকাল বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত আমিরাবাদ গ্রামে ভুবনেশ্বর নদে অভিযান চালিয়ে ড্রেজারসহ মালিক তারা মৃধাকে আটক করেন। দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নিজ কার্যালয়ে আদালত পরিচালনা করেন। সেখানে তারা মৃধাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারা মৃধা জরিমানার টাকা পরিশোধ করেছেন।