প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে গতকাল ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম লামিয়া সাইফুল অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসন সূত্র জানায়, বেলা ১১টায় দিঘিরপাড় বাজারের খাবারের হোটেল, বেকারি, মুদি দোকান, ফার্মেসিসহ বেশ কিছু দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই বাজারের বিল্লাল বেকারিকে ২ হাজার, আলী বেকারিকে ৩ হাজার ও এনায়েত স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।