প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে দেওয়ান বেকারি ও মুক্তি বেকারি নামের দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই দুটি কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা। আদালত সূত্রে জানা যায়, সখীপুর পৌরসভার নীলকুঞ্জ এলাকায় অবস্থিত দেওয়ান বেকারি ও উপজেলার কচুয়া গ্রামের মুক্তি বেকারিতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে কারখানার মালিক দেওয়ান মিন্টুকে ৫০ হাজার ও মজিবর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।