জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে ওবাইদুর শেখ (২৫) নামের এক তরুণকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার বিকেলে এ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান। ওবাইদুর শেখ বোয়ালমারী পৌরসভার কলারন মহল্লার বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, ওবাইদুর শেখ এক স্কুলছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার সময় কুপ্রস্তাব দেওয়াসহ উত্ত্যক্ত করে আসছিলেন। এ ঘটনায় ওই ছাত্রী থানায় অভিযোগ করলে পুলিশ ওই তরুণকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ইউএনও বলেন, যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তরুণকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।