জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার গতকাল বুধবার পাঁচজন রেস্তোরাঁ মালিক ও সিএনজিচালিত অটোরিকশার ছয় চালককে ২২ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও এ কে এম সরোয়ার জাহান এই আদালত পরিচালনা করেন। ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, দইয়ের সঙ্গে মেয়াদোত্তীর্ণ তারিখ ও ওজনের স্টিকার না থাকায় হোটেল সুপার সাউদিয়া, চৈতি দধি ভান্ডার, জলযোগ জেনারেল স্টোর, সম্পা দধি ভান্ডারকে পাঁচ হাজার টাকা করে এবং আল্লারদান হোটেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সিএনজিচালিত ছয়টি অটোরিকশার চালককে দুই শ টাকা করে জরিমানা করা হয়।