জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ জন গাড়িচালককে মোট ৪ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মতলব-চাঁদপুর সড়কের ঢাকিরগাঁও মোড়ে পরিচালিত আদালত এ দণ্ড দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শহিদুল ইসলাম আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়া চালকেরা হলেন সদর উপজেলার হাবিব হাওলাদার, মো. সাফি, দেলোয়ার হোসেন ও জসিম উদ্দিন; মতলব দক্ষিণের সাইফুল ইসলাম ও মো. আক্তার; মতলব উত্তরের মো. সোহেল, ঢাকার মো. সাগর ও সাফিউল আলম এবং লক্ষ্মীপুরের মোর্শেদ হোসেন। ইউএনও শহিদুল ইসলাম বলেন, গাড়ি চালানোর অনুমতিপত্র, যোগ্যতার সনদ ও অন্যান্য কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের জরিমানা করা হয়।