জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গতকাল শনিবার সন্ধ্যায় এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই বালু ব্যবসায়ীর নাম সাইদুর রহমান (৬০)। তাঁর বাড়ি পৌর এলাকার রেহাইচর গ্রামে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার উদ্দিন শামীম এই আদালত পরিচালনা করেন। ইউএনও জানান, মহানন্দা সেতুর পশ্চিম দিকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় সাইদুর রহমানকে হাতে-নাতে ধরা হয়। এ সময় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।