প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে ছয়টি ফার্মেসিকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরে ইউএনও ও নির্বাহী হাকিম মোহাম্মদ শওকত ওসমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এই সময় সায়মা মেডিকেল হল, আদর্শ ফার্মেসি, মাস্টার ফার্মেসি, দরিয়াদৌলত মেডিকেল হল, জনপ্রিয় মেডিকেল হল এবং ইব্রাহীম মেডিকেল হলকে জরিমানা করা হয়। নির্বাহী হাকিম বলেন, ভেজাল ওষুধ তৈরি ও বিক্রি করে প্রতারণা করায় সায়মা মেডিকেল হলের মালিক ওমর ফারুককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।