জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কে দোকান বসিয়ে যানজট সৃষ্টি ও ভেজাল খাবার বিক্রির দায়ে চট্টগ্রামের আনোয়ারায় ছয়টি দোকানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার বটতলী রুস্তমহাটে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ। তিনি বলেন, সড়ক দখল করে দোকান তুলে ব্যবসা করায় পথচারীদের সমস্যা হচ্ছিল। তাই এ অভিযান চালানো হয়।