জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বাড়তি টাকা নিয়ে গাড়ি পার করার অভিযোগে আলমগীর হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গতকাল শনিবার আদালত ৫০০ টাকা জরিমানা করেছেন। তিনি উপজেলার উত্তর দৌলতদিয়া নতুন পাড়ার আহম্মদ হোসেনের ছেলে। গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক আমিনুল হক জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দেওয়ার জন্য অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাকের চালকের কাছ থেকে আগে পার করে দেওয়ার কথা বলে বাড়তি টাকা নেওয়ার অভিযোগে আলমগীরকে আটক করা হয়। পরে গতকাল সকালে তাঁকে জরিমানা করে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।