প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মনোহরদীতে নূর বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে সহকারী কমিশনার (ভূমি) শামীম কিবরিয়া অভিযান চালিয়ে এ জরিমানা করেন। শামীম কিবরিয়া বলেন, ওই বেকারিতে কয়েক বছরের পুরোনো তেলে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। এ ছাড়া বিভিন্ন দোকান থেকে ফেরত আসা খাদ্যসামগ্রী নতুন খাবার তৈরিতে ব্যবহার করা হচ্ছিল।