জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার পূর্ব চৌরঙ্গীবাজারে গত সোমবার অভিযান চালিয়ে নান্না বিরানি হাউসের মালিক রাকিবুল হাসানকে ৩০ হাজার ও বৈশাখী হোটেলের মালিক মফিজ মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বাসি ও খোলা স্থানে খাবার রাখার অভিযোগে তাঁদের ওই জরিমানা ও শাস্তি দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম টি এম এ মমিন। এ ব্যাপারে জানতে চাইলে টি এম এ মমিন বলেন, জরিমানার টাকা দেওয়ায় ওই দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।