জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যার মোহনা থেকে জাটকা ধরার দায়ে গতকাল মঙ্গলবার তিন জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাঁদের কাছ থেকে ৪০ কেজি জাটকা ও ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল ভোরে পুলিশ তাঁদের আটক করে ইউএনও মৌসুমী হাবীবের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত তাঁদের ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন। জরিমানার টাকা পরিশোধ করে তাঁরা ছাড়া পান।