জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মিজারকোর্ট এলাকায় পাঁচটি যানবাহন ও পৌরসভার চৌরঙ্গী মোড় বাজারে দুটি হোটেলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম টি এম এ মমিন এ দণ্ড দেন। পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে একটি মাইক্রোবাস ও চারটি মোটরসাইকেল মালিককে ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। চৌরঙ্গী বাজারে দুজন হোটেল মালিককে ছয় হাজার টাকা অর্থদণ্ড করা হয়। টি এম এ মমিন বলেন, তাৎক্ষণিকভাবে জরিমানার ৮ হাজার ৪০০ টাকা আদায় করা হয়েছে।