জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত এবং দোকানের নিবন্ধন নবায়ন না করার দায়ে নওগাঁয় ছয়টি ওষুধের দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা এই অভিযান চালান। তিনি জানান, শহরের সদর হাসপাতাল এলাকার ওষুধপট্টি এলাকায় ২০টি ওষুধের দোকানে অভিযান চালানো হয়। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ইশা ফার্মেসিকে ৫ হাজার, আশা ও মা ফার্মেসিকে ৪ হাজার করে, মেসার্স রুবি ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং লাইসেন্স নবায়ন না করায় রুমন ফার্মেসিকে ২ হাজার ও মিম মেডিকেল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।