জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গতকাল পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, ফায়ার লাইসেন্স ও অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি না থাকায় টঙ্গী বিসিক এলাকার এম আর ফ্যাশনকে ৩৫ হাজার, বস নিটিং লিমিটেডকে ৩৫ হাজার, রাহাত কালারকে ৩৫ হাজার, পেট্রিয়ট লিমিটেডকে ৫০ হাজার ও গাজীপুরের তারগাছ এলাকার ব্লেজ সিএনজি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গাজীপুরের নির্বাহী হাকিম মাহমুদা শাহরীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড দেন।
গাজীপুর প্রতিনিধি