প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শহরের নয়টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নির্বাহী হাকিম রাজীব কুমার সরকার এ আদালত পরিচালনা করেন। নানা অনিয়ম ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না থাকায় শিখা ডায়াগনস্টিক সেন্টার, সন্ধানী ডায়াগনস্টিক সেন্টার, বুডা ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, আরাফাত ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া নিউ পপুলার মেডিকেল সার্ভিস সেন্টার ও নিউ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে এবং শরীফ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।