প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে সিলেটের দুই বেকারি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি খাবার তৈরি করায় সাগরদিঘিরপাড় এলাকার ‘ফিজা অ্যান্ড কোং’কে ২০ হাজার টাকা এবং মূল্যযুক্ত স্টিকার ছাড়া দধি বিক্রি করায় পাঠানটুলা এলাকার ‘ফুলকলি’ দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।