প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা শহরের দুটি প্রসাধনী দোকানকে গতকাল বৃহস্পতিবার ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা এতে সহযোগিতা করেন। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের সাউথ সেন্ট্রাল সড়কে অবস্থিত চারমি কসমেটিকসকে ৪০ হাজার ও কোয়ালিটি কসমেটিকস শপকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দোকান দুটি থেকে বিএসটিআইয়ের অনুমোদনহীন বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি শ্যাম্পু ও রং ফরসাকারী ক্রিম জব্দ করা হয়। নির্বাহী হাকিম আতিকুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া বিদেশি প্রসাধনী বিক্রির অপরাধে এ অর্থদণ্ড করা হয়। জব্দ করা পণ্য বিনষ্ট করা হয়েছে।