প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে বয়স গোপন করে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় সেলিম রেজা (২২) নামের এক শিক্ষার্থীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মুহাম্মাদ ইব্রাহীম এ সাজা দেন। সেলিম রেজা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান শাখার সম্মান শ্রেণির শেষ বর্ষের ছাত্র। তাঁর বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কবিহার গ্রামে। বয়স গোপন করে ধুনট উপজেলার বৈশাখী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তিনি।