প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও লাইসেন্স নবায়ন না করার দায়ে দুই ওষুধ ব্যবসায়ীকে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী হাকিম মো. আসসাদিক জামান এ জরিমানা করেন। তিনি জানান, গতকাল দুপুরে জিয়ানগর উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স নবায়ন না করার দায়ে মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন ও জবেদা ফার্মেসির স্বত্বাধিকারী মাহামুদ মোস্তফাকে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।