জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার চক পৈলানপুর উত্তরপাড়া মহল্লায় গতকাল রোববার সকালে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হামিদুর রহমান। র্যা ব-১২ পাবনা ক্যাম্প সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মাদকসেবীরা প্রকাশ্যে মাদক সেবন করছিল। আটকের পর ভ্রাম্যমাণ আদালত একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা এবং অপর দুজনকে এক মাস করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।