জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার পিরোজপুরের নির্বাহী হাকিম এস এম মুনিম লিংকন এ জরিমানা করেন। নির্বাহী হাকিম এস এম মুনিম লিংকন জানান, বিকেলে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর শহরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওষুধ আইনে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল দোকানে রাখায় আছিয়া ফার্মেসিকে ১০ হাজার টাকা, লতিফ ফার্মেসিকে দুই হাজার টাকা ও বিসমিল্লাহ মেডিসিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় রবি স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।