প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান বাজারের তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে গতকাল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর মোহাম্মদ আজিম আদালত পরিচালনা করেন। আদালত সূত্র জানায়, বিভিন্ন অনিয়মের অভিযোগে স্থানীয় শিহাব বেকারির মালিক আলমগীর ব্যাপারীকে ২০ হাজার, মাইজভান্ডারের মালিক ভরত ঘোষকে ১০ হাজার ও মা সিএনজি ফিলিং স্টেশনের মালিক আব্দুল মান্নান শিকদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।