প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার দুটি রোস্তোরাঁ ও দুটি কনফেকশনারিকে জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদা পারভীন এ জরিমানা করেন। আদালত সূত্রে জানা গেছে, অপরিচ্ছন্ন পরিবেশ ও বাসি খাবার রাখায় শহরের বিন্দু রেস্তোরাঁকে ২০ হাজার ও পাবনা রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখায় ঘোড়াঘাট এলাকার গ্রামীণ ফুডসকে ১০ হাজার ও দেশ কনফেকশনারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।