জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে জাটকা ধরার দায়ে ৫ জেলেকে ৩ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান গতকাল মঙ্গলবার এ জরিমানা করেন। বাউফল থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।