জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে বাণিজ্য মেলায় পাঁচটি বিরিয়ানির দোকানের মালিককে জরিমানা ও একটির মালিককে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শেরেবাংলা নগরে মেলা চত্বরে এ অভিযান চালান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। জরিমানা করা বিরিয়ানির দোকানগুলো হলো নিউ হাজীর বিরিয়ানি অ্যান্ড কাবাব ঘর, হাজীর বিরিয়ানি অ্যান্ড নিউ স্টার কাবাব, নিউ নান্না বিরিয়ানি হাউস, হাজীর বিরিয়ানি ও হাজীর বিরিয়ানি। এ ছাড়া শাহী কস্তুরি কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউসের মালিক আলমগীরকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।