জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুপচাঁচিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গ্রাহকদের ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ও বিদ্যুৎ আদালতের হাকিম আহসান হাবীব গত শনিবার কাহালুর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ, রিডিং চুরি ও বিদ্যুৎ বিল বকেয়া রাখার অভিযোগে আবাসিক গ্রাহকদের জরিমানা করেন। দুপচাঁচিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী এ বি এম হামিদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।